পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

উপজেলা: রামু, জেলা: কক্সবাজার।
স্থাপিত: ১৯৬৪ খ্রি:

বিদ্যালয় সম্পর্কে কিছু কথা

পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে সহায়তা করা। আমাদের বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়।

পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব মোহাম্মদপুরা গ্রামে অবস্থিত। এটি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি হিসেবে জাতীয়করণ করা হয়।

বিদ্যালয়টি মোট ৫০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি খুবই দরিদ্র জনগোষ্ঠির শিশুদের পদচারণায় মুখরিত। চারদিকে গাছপালা, দক্ষিন পাশে লিচু বাগান, সামনে বড় খেলার মাঠ, মাঠে বড় বড় আম গাছ - এ নিয়ে বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম, সুনিবিড় ছায়া শীতল।

বিদ্যালয়টি শিশুদের কোলাহলে পরিপূর্ণ। সুসজ্জিত প্রাক প্রাথমিক কক্ষ, বড় খেলার মাঠ, পর্যাপ্ত খেলার সামগ্রী, সহশিক্ষা কার্যক্রম, প্রতিটি কক্ষে বৈদ্যুতিক ফ্যান, মাল্টিমিডিয়ায় পাঠদান, শতভাগ শিশুদের উপবৃত্তি, সাপ্লাই পানি প্রভৃতি নানাবিধ সুবিধা পেয়ে থাকে শিশুরা।

এছাড়া প্রতি বছর সমাপনীতে ভালো ফলাফল, প্রাথমিক বৃত্তি, এ প্লাস প্রাপ্তি, শিক্ষকদের আন্তরিকতা, পর্যাপ্ত পাঠদান প্রভৃতি কারনে বিদ্যালয়ে শিশু ভর্তি সবসময় বেশি হয়ে থাকে। শুধু পূর্ব মোহাম্মদপুরা গ্রামের শিশুরাই নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকেও প্রতি বছর বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।